ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা রেসিপি নিয়ে বিস্তারিত।
বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার উপকরণ
- কেচকি শুঁটকি ১ কাপ ( ধুয়ে নিয়ে প্যান এ হালকা টেলে নেয়া )
- ছোট বেগুণ টুকরা হাফ কাপ পরিমাণ
- রশুন কুচি ১ কাপ ( একটু মোটা করে কুচি করা )
- পেয়াজ কুচি দেড় কাপ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ২ চা চামচ ( ঝাল কম খেতে চাইলে কম করে দিতে পারেন)
- ধনিয়া গুঁড়া ১ চা চামচ
- তেল ১/৪ কাপ
- লবন স্বাদমত
বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার প্রণালী
প্রথমে প্যান এ তেল দিয়ে এতে পেয়াজ কুচি দিন। মিডিয়াম আঁচে পেয়াজ তা নরম হবার আগ পর্যন্ত রান্না করুন। এখন রশুন কুচি দিয়ে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট । এখন সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন । এবার টেলে রাখা শুঁটকি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিন । এতে বেগুন টুকরা , স্বাদ অনুযায়ী লবন , কয়েকটা কাঁচামরিচ আর ১/৪ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট ,তরকারিতে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা !


Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.