রূপচাঁদা শুঁটকি ভুনা

রূপচাঁদা শুটকি ভুনা

অনেকে শুঁটকি মাছ পছন্দ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষ হলে তো কথাই নেই। তবে এখন প্রায় সব জেলার মানুষই শুঁটকি মাছ পছন্দ করেন। আর শুঁটকি পুষ্টিগুণসমৃদ্ধ খাবার। রূপচাঁদা মাছের শুঁটকি ভুনা কখনও খেয়েছেন?

হ্যাঁ, আমরা জানি অনেকেই জিভে জল আনা রূপচাঁদা শুঁটকি ভুনা খেয়েছেন। তবে সহজে তৈরির পদ্ধতি না জানার কারণে অনেকে এটি রান্না করতে চান না। আজ আমরা জানাব, কীভাবে সহজে এই মজাদার রেসিপিটি তৈরি করা যায়।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘এক্সপার্ট টুডেস কিচেন’-এ রূপচাঁদা শুঁটকি ভুনার রেসিপিটি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই রূপচাঁদা শুঁটকি ভুনা রান্নার পদ্ধতি—

উপকরণ
১. ৫০০ গ্রাম রূপচাঁদা শুঁটকি

২. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৩. দুই চা চামচ রসুনকুচি

৪. দুই টেবিল চামচ কাঁচামরিচকুচি

৫. দুই চা চামচ রসুন বাটা

৬. দুই চা চামচ মরিচের গুঁড়ো

৭. স্বাদমতো লবণ

৮. পরিমাণমতো পানি

৯. পরিমাণমতো ধনেপাতাকুচি

প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচামরিচকুচি, রূপচাঁদা শুঁটকি, রসুন বাটা, মরিচের গুঁড়ো, লবণ ও পানি দিয়ে রান্না করুন। সবশেষে ধনেপাতাকুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রূপচাঁদা শুঁটকি ভুনা। মজাদার রূপচাঁদা শুঁটকি ভুনা সহজে রান্না করতে ও বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *